শিরোনাম:
খাগড়াছড়িতে রোলারে পিষ্ট হয়ে হতাহত-২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃখাগড়াছড়ি সদর সার্কিট হাউস’এর রাস্তার পিচ ঢালাই কাজ চলাকালীন রোলারে পিষ্ট হয়ে ১জন নিহত ও ১জন আহত হয়েছেন। আজ শনিবার(০৮ মে) দুপুরের দিকে এ দূর্ঘটনা ঘটে।
কর্তব্যরত রোলার চালকের অসাবধানতায় রোলারটি চালকবিহীন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে কাজ করতে থাকা দুই শ্রমিককে পিষ্ট করে।
[irp]
এসময় খাগড়াছড়ি সদর সবুজবাগ এলাকার বশির উদ্দিনের ছেলে মোঃ জাফর আলী ঘটনাস্থলেই নিহত হয়।
মাইসছড়ি পাকিজাছড়ি এলাকার বাছের শেখের ছেলে শ্রমিক মোঃ পর্বত আলী (৪০) আহত হয়।মোঃ পর্বত আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাঁসপাতাল ভর্তি করা হয়েছে।

























