ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকছড়িতে বিষ পান করে যুবকের মৃত্য

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

মানিকছড়িতে বিষ পান করে যুবকের মৃত্য

স্টাফ রিপোর্টারঃখাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় যোগ্যাছোলা ইউনিয়নের শীলছড়ি এলাকার মাদকাসক্ত মোঃ আরিফ (২০) নামের এক যুবকের বিষ পানে মৃত্যু হয়েছে। সে মোঃ শফিক মিয়ার ছেলে।

নিহতের পিতা মোঃ শফিক জানান, তার ছেলে মদ পানে অভ্যস্ত ছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদকাসক্ত অবস্থায় সে বাড়ি ফেরে এবং মাতলামি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বিকেল ৩টার দিকে পরিবারের অগোচরে বিষ পান করে বাড়ি ফেরে।

[irp]

এক পর্যায়ে তার অবস্থা খারাপ দেখে তার কাছে জানতে চাইলে সে বিষ পান করেছে বলে জানান। পরে তাকে বাঁচানোর চেষ্টায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। তবে পথের মধ্যে তার মৃত্যু হয়।

মানিকছড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ মহিউদ্দিন জানান, মেডিকেলে নিয়ে আসার আগেই বিষ পানে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি আমির হোসেন বলেন, নিহত আরিফ মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ময়না তদন্ত পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

[irp]

ট্যাগস :

মানিকছড়িতে বিষ পান করে যুবকের মৃত্য

আপডেট সময় : ০৫:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১