শিরোনাম:
বীরগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
বীরগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী নিহত
চৌধুরী নুপুর নাহার তাজ:দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শলবাগান নামকস্থান রবিবার রাত্রী ৯টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলই নিহত হয়।
[irp]
নিহত জিয়া কাহারোল উপজেলার জগন্নাথপুর ডেপিকুড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে ও বীরগঞ্জ সরকারী কলেজের ইসলামি ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক ইছমত আরা’র স্বামী।
মৃত জিয়াউর রহমান জিয়া দিনাজপুর থেকে বীরগঞ্জ পৌরশহরের ৭নং ওয়ার্ডের বসুন্ধর আবাসিক এলাকায় আসার পথে ওই দুর্ঘটনার কবলে পরে তার মৃত্যু হয়।
[irp]

























