গাজীপুরে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
র্যাব-১ জানায়, গতকাল মধ্যরাতে মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে গেলে, র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে।
[irp]
এই সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে রোকন নামের একজন মাদক ব্যবসায়ী গুলি বিদ্ধ হয়ে নিহত হন।
এসময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





















