ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

হিন্দু পরিবারের ‘বউ’ হচ্ছেন পরীমনি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেত্রী পরীমনি। নিজের ছন্দে কাজ করে যাচ্ছেন তিনি। মাঝে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হলেও সেসবে পাত্তা না দিয়ে নিজের মতো করেই বেশ আছেন তিনি। তবে এবার তিনি বউ হচ্ছেন এক বনেদি হিন্দু পরিবারের।

পরীকে নিয়ে চয়নিকা চৌধুরীর প্রথম ওয়েব ফিল্ম নিমার্ণ করতে যাচ্ছেন। ‘অন্তরালে’ শিরোনামের সেই ওয়েব ফিল্মে এমন চরিত্রে দেখা যাবে পরীকে। ওয়েব ফিল্মটি রচনায় রয়েছেন পান্থ শাহরিয়ার।

পরীমনি এবং চয়নিকা চৌধুরীর মেলবন্ধন হয় ‘বিশ্বসুন্দরী’ দিয়ে। শুধু দর্শকমহলেই এই সিনেমা সাড়া ফেলেনি, তাদের দুজনের সম্পর্কও নিয়েছে এক নতুন রূপ। চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলে ডাকেন পরীমনি। তাই তাদের সম্পর্কের টান কতটুকু হয়তো সেটার ব্যাখ্যার প্রয়োজন নেই। শুধু সম্পর্ক নয়, কাজের ক্ষেত্রেও তারা বেশ স্বাচ্ছন্দ্য থাকেন। আর তাই চয়নিকার প্রথম পছন্দ যেন পরীই।

‘অন্তরালে’ শিরোনামের ওয়েব ফিল্মে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেই তা উঠে আসবে এখানে।

[irp]

ট্যাগস :

হিন্দু পরিবারের ‘বউ’ হচ্ছেন পরীমনি

আপডেট সময় : ১২:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১