ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে ২ জন মোটরসাইকেল ছিনতাইকারী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে ২ জন মোটরসাইকেল ছিনতাইকারী আটক

রেজওয়ান উল্লাহ,সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ মটরসাইকেল ছিনতাইকারী কে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাইকারীসহ টিভিএস মটর সাইকেল। এঘটনায় থানায় ছিনতাই মামলা রেকর্ড করা হয়।

থানা পুলিশ জানান বুধবার (০৯ জুন) রাত সাড়ে ৯ টার সময় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাঁতী মোড়ে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের আবুল হোসেনের পুত্র সার্জিকাল ক্লিনিকের কর্মচারী আশিক (২৫) কালিগঞ্জ হতে বাড়ী ফেরার পথে সড়কে রশি দিয়ে গতিরোধ করে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক যখম করে মটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীচক্র।

[irp]

পরে ঘটনা থানা পুলিশকে জানান করেন আশিকের পরিবার ও কালিগঞ্জের সার্জিকেল ক্লিনিকের পরিচালক। দ্রুত সময়ের মধ্যে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র নির্দেশে থানার সেকেন্ড অফিসার তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই শিহাবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় গ্রাম পুলিশ পৃথক দুটি দলে অভিযান চালিয়ে কামারগাঁতি এলাকার রাজু শেখের বাগান থেকে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র আলাউদ্দীন (২৪) ও তারালী গ্রামের আমির আলী সরদারের পুত্র মারুফ হোসেন (২৬) কে আটক করতে সক্ষম হন।

এসময় তাদের স্বীকারোক্তিতে পাশ্ববর্তী থেকে মটর সাইকেলটি উদ্ধার করেন। এঘটনায় বৃহস্পতিবার (১০ জুন) কালিগঞ্জ থানায় ছিনতাই মামলা হয়েছে, মামলা নম্বর-১০।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আরও জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।

[irp]

ট্যাগস :

সাতক্ষীরার কালিগঞ্জে ২ জন মোটরসাইকেল ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১