ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

চুয়াডাঙ্গা কারাগারে মাথায় আঘাত পেয়ে হাজতির মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১১১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা কারাগারে মাথায় আঘাত পেয়ে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা জেলা কারাগারে মাথায় আঘাত পেয়ে রবিউল ইসলাম (৪০) নামের এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রবিউল চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

[irp]

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলায় মেহেরপুরের রবিউল ইসলাম নামের এক আসামির এক বছরের সাজা হয়। গত ১৫ মে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, শনিবার বেলা ১১টার দিকে জেলখানার অভ্যন্তরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান রবিউল। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, মাথায় আঘাত পাওয়া অবস্থায় রবিউল ইসলাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে ভর্তির জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছিলাম। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

[irp]

ট্যাগস :

চুয়াডাঙ্গা কারাগারে মাথায় আঘাত পেয়ে হাজতির মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১