ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

হঠাৎ বিয়ের সাজে শ্রাবন্তী, বিয়ে নিয়ে প্রশ্ন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

হঠাৎ বিয়ের সাজে শ্রাবন্তী, বিয়ে নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্কঃ নেটমাধ্যমে অভিনেত্রী ও রাজনীতিক শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আলোচনা ও সমালোচনা লেগেই থাকে। এবার সেই সমালোচনাকে আরো উস্কে দিলো শ্রাবন্তীর নতুন একটি ছবি।

১১ জুন শ্রাবন্তী ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দেন। ছবিতে তাকে দেখা যায় নববধূ রূপে। লাল রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে দুই হাতে আলতার কারুকার্য করা। কুন্দনের গয়নার সঙ্গে কপাল জুড়ে চন্দনের উল্কি। সিঁথিতে সিঁদুর ও মাথায় মুকুট। ছবিটি প্রকাশ পেতেই নেটাগরিকদের একাংশ শ্রাবন্তীকে প্রশ্ন করেছেন যে তিনি আবার বিয়ের পিঁড়িতে বসেছেন কিনা?

রোশন সিং ও শ্রাবন্তীর বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে ব্যস্ত নেটাগরিকরা। সকলের প্রশ্ন, তার চতুর্থ বিয়ে কবে হবে?

মন্তব্য বিভাগে নেটাগরিকের একাংশ শ্রাবন্তীর চতুর্থ বিয়ে নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন। একজন নেটাগরিক লিখেছেন, দিদি চতুর্থ বিয়েটা করে নিন, অনেক দিন দাওয়াত পাইনি। আবার কেউ বলেছেন, শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও। আবার কেউ মন্তব্য করেছেন, নুসরত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর উনি তিন বার বউ সাজার পরেও আবার শখ করে সেজেছেন। অভিনেত্রীর বয়স নিয়েও কটাক্ষ করেছেন অনেকে।

আসলে এক জনপ্রিয় ডিজাইনারের জন্যই শ্রাবন্তী নতুন এই ফোটোশুট করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ধরা দিয়েছেন নববধূ বেশে। সিংহভাগ নেটাগরিকই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কিন্তু একইসঙ্গে আক্রমণ করতেও ছাড়েননি কেউ কেউ।

যতই কটাক্ষ আর সমালোচনা ঘিরে থাকুক শ্রাবন্তীকে, তিনি যে বেশ প্রাণবন্ত, ট্রোলিং নিয়ে যায় আসে না, তা তার ছবিতেই স্পষ্ট। কিছু দিন আগেই আবার তৃতীয় স্বামী রোশন নতুন করে সংসার করতে চেয়েছেন শ্রাবন্তীর সঙ্গে। এখন দেখার বিষয় এটাই যে, রোশন-শ্রাবন্তীর দাম্পত্য ফের গতি পায় কিনা।

[irp]

ট্যাগস :

হঠাৎ বিয়ের সাজে শ্রাবন্তী, বিয়ে নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৪:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১