ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ভয়াবহ হু’মকির মুখে অক্ষয়!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ‘হিট অ্যান্ড ফিট’ হিসেবে পঁয়ত্রিশ বছর ধরে বলিউড কাঁপাচ্ছেন। কিছু দিন আগেই জনপ্রিয় এ নায়কের অভিনীত ‘পৃথ্বীরাজ’ ছবির নাম পরিবর্তনের দাবি তুলেছিলেন রাজনৈতিক দল করণী সেনা। আর এবারও সেই একই দাবি তুললেন অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা।

করণী সেনা ছবির নাম পরিবর্তনের দাবি তুলে বলেছিলেন, মারাঠা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের সম্পূর্ণ নাম ব্যবহার করা হোক ছবিটিতে। অন্যথায় ছবির সেটে হামলা করা হবে, এমন হুমকিও দেয়া হয়।

[irp]

এদিকে শুক্রবার (১৮ জুন) চণ্ডীগড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা এক ধাপ এগিয়ে বি-টাউন খিলাড়ির কুশপুত্তলিকা দাহ করে। এসময় তারা দাবি তুলেন, ছবির নাম ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’। দাবি আদায়ের জন্য রাস্তায় বিক্ষোভও করেন তারা। ছবির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুতুলও পোড়ানো হয়।

ইতিহাস নির্ভর বা পৌরাণিক ছবি নিয়ে রাজনৈতিক দলের এমন আচরণ ভারতে নতুন নয়। এর আগে ‘পদ্মাবত’ ছবির সেটে গিয়ে ভাঙচুর করেছিলেন করণী সেনা। আবার ‘জোধা আকবর’ ছবির সময়ও রাজনৈতিক দলগুলো বিক্ষোভ প্রদর্শন করেছিল। সূত্র : আনন্দবাজার

[irp]

ট্যাগস :

ভয়াবহ হু’মকির মুখে অক্ষয়!

আপডেট সময় : ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১