“জলকন্যা” শান শায়েকের নতুন এ্যালবাম।
- আপডেট সময় : ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১০৬৩ বার পড়া হয়েছে
“জলকন্যা” শান শায়েকের নতুন এ্যালবাম।
প্রতিবেদেকঃ সিয়াম সরকার জান: জনপ্রিয় সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর শান শায়েককে সংগীতাংগনের সবাই চিনি। ইতোমধ্যে তিনি বাংলা অডিও গানের প্রচারনার ও শ্রোতাদের কাছে পৌঁছানোর একটি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় একের পর এক গান করে যাচ্ছেন, করিয়ে যাচ্ছেন।

এবারও তার ব্যতিক্রম নয়। রুচিশীল শ্রোতাদের জন্য আরও একটি এ্যালবাম নিয়ে আসছেন শান শায়েক। জলকন্যা শিরোনামে এই এ্যালবামটিতে গান গেয়েছেন বেশ ক’জন শিল্পী। এ্যালবামটিতে মোট তিনটি গান রয়েছে। প্রথম গান “জলকন্যা”, গানটি গেয়েছেন শান শায়েক।কথা লিখেছেন মৌ মধুবন্তি। দ্বিতীয় গান ” শ্রাবনের শেষ রাত”, গানটি গেয়েছেন রন্টি দাস। কথা লিখেছেন অধরা জাহান।

তৃতীয় গান “ফলাফল”, গানটিতে যৌথভাবে কন্ঠ দিয়েছেন নির্ঝর এবং অন্তরা। কথা লিখেছেন, আতিউর রহমান। সবগুলো গানেরই মিউজিক কম্পোজিশন করেছেন শান শায়েক নিজে। গানগুলো আসবে ” মিউজিক আর্ট” থেকে। বহা বাহুল্য, এই গান তিনটা আপনারা যারা রুচিশীল শ্রোতা আছেন, তারা প্রি অর্ডার করতে পারেন। অর্থ্যাৎ মাত্র ১০০ টাকার বিনিময়ে গানগুলো আপনারা পেয়ে যাবেন।

মিউজিক আর্ট’এর পেইজে যোগাযোগ করেই গানগুলো শুনতে পারেন তবে এ কথা শুধু মাত্র রুচিশীল শ্রোতা ও বাংলা গানের শ্রদ্ধাকারীদের জন্যই প্রযোজ্য।
[irp]

























