ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সাইফ শুভর সাথে কিছুক্ষণ।

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

সাইফ শুভর সাথে কিছুক্ষণ।

জানঃ কেমন আছেন?

শুভঃ জ্বি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

জানঃ লকডাউন কেমন কাটছে?

শুভঃ প্রাণঘাতী করোনাভাইরাস আমাদের স্বাভাবিক জীবনযাপনের গতিধারাকে চরমভাবে ব্যাহত করেছে। এমন অবস্থায় আসলে কারোই ভালো থাকবার কথা নয়। তবুও ভালো থাকতে হয় তাই ভালো আছি। লকডাউন এর পুরো সময়টাই ঘরে থাকছি বই পড়ছি গান শুনছি আর পরিবারকে সময় দিচ্ছি।

জানঃ কাজ কেমন চলছে?

শুভঃ সাধারণত ওপেন কনসার্ট এবং স্টুডিও ওয়ার্ক নিয়ে ব্যস্ত সময় পার করি। লকডাউনের জন্য যেহেতু ওপেন কনসার্ট এবং বাইরের কোনো কাজ নিয়ে ব্যস্ততা নেই, তাই এখন পুরো সময়টাই স্টুডিও ওয়ার্ক এবং নতুন গান করার জন্য দিচ্ছি। এছাড়া বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ গানের অনুষ্ঠানে যুক্ত হচ্ছি।

জানঃ রিসেন্ট কি কাজ আসছে আপনার?

শুভঃ নবীন গীতিকবি মহাম্মদ শোয়াইব এর কোথায় সংগীত পরিচালক রাজন সাহার সুর এবং সংগীতায়োজনে “যত দূরে যাও” শিরোনামের একটি গান এ বছর ঈদুল আজহায় প্রকাশ পাবার কথা ছিল। “যত দূরে যাও” গানটি মূলত হার্ট ব্রেক স্যাড সং পুরো গানটিই রকিং প্যাটার্নের করা হয়েছে। আমিও গানটি বেশ উদ্যম নিয়ে গেয়েছি। যারা রক প্যাটার্নের গান পছন্দ করেন তাদের গাছে গানটি অসম্ভব ভাল লাগবে। আমার কাছে মনে হয় আগে জীবন পরে বিনোদন। দেশের করোনা পরিস্থিতির অবনতির কারণে “যত দূরে যাও” সহ অন্তত পাঁচটি নতুন গান রিলিজ স্থগিত রেখেছি। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলে দর্শক শ্রোতাদের জন্য সবগুলো গান একে একে প্রকাশ করা হবে।

জানঃ মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসামাজিক গান ভাইরাল হয় সেগুলো সম্বন্ধে আপনার মতামত কি?

শুভঃ হ্যাঁ এসব কন্টেন প্রায়ই চোখে পড়ে, আমি এগুলোকে গান বলতে চাই না। এগুলোকে স্রেফ একটি বাজে কন্টেন বলতে চাই, এই সমস্ত কন্টেনের বিরুদ্ধে বেশ কয়েকবার আমি আমার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইল থেকে প্রতিবাদ জানিয়েছি। দেখুন একই দেশের সংস্কৃতি সে দেশের পরিচয় বহন করে এটা আমরা সবাই জানি তবে দুঃখজনক হলেও সত্য কথাটি আমরা মানি না। বরং এই ধরনের অপসংস্কৃতি প্রতীক বাজে কন্টেন গুলো কে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দায়িত্বে আপলোড করি এবং এসব অপসংস্কৃতির ব্যাপক প্রচার করি। এতে করে আমরা নিজেরাই যে আমাদের সংস্কৃতির বারোটা বাজিয়ে দিচ্ছি সৌন্দর্য এবং মান নষ্ট করছি সেদিকে আমাদের কারো খেয়াল নেই। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সকলের উচিত সুস্থ ধারার সুন্দর সাংস্কৃতিক চর্চা কে সমর্থন দেওয়া এবং অসুস্থতার অপসংস্কৃতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট রাখা। তা না হলে কোনটা আমাদের আসল সংস্কৃতি আর কোনটা নয় সেটা নির্ধারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তিতে পড়বে। বিশ্ব ব্রহ্মান্ডে ক্ষতির মুখে পড়বে আমাদের রাষ্ট্রীয় পরিচয় এবং ইমেজ।

জানঃ ভবিষ্যতের তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য আপনার কি উপদেশ থাকবে?

শুভঃ তারুণ্য মানে উদ্দীপনা আর নতুন আমার কাছে সব সময় নতুনই, দেশের নবীন শিল্পীরা অসম্ভব মেধাবী এবং পরিশ্রমী। সঙ্গীতাঙ্গনে নতুনরা প্রায় সকল ক্ষেত্রেই ভালো করছে। তাদের উদ্দেশ্যে উপদেশ নয় একটি পরামর্শ দিতে চাই। সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা শুদ্ধ ধরার সংগীত চর্চা করতে হলে প্রাতিষ্ঠানিক ভাবে সংগীত শেখার কোন বিকল্প নেই। এই কথাটি মাথায় রেখে সামনের দিকে এগুলে শিল্প সংস্কৃতি চর্চায় বাংলাদেশ একদিন বিশ্বজয় করবে বলে আমার বিশ্বাস। নতুনদের জন্য সব সময় শুভ কামনা।

জানঃ করোনা পরিস্থিতিতে আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?

শুভঃ বর্তমান সময়ে সবচাইতে আতঙ্কের কারণ প্রাণঘাতী করোনা ভাইরাস। লকডাউন এর এই সময়টাতে প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সচেতনতা অবলম্বন করুন টিকা নিন সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ভালোবাসা সব সময়।

[irp]

ট্যাগস :

সাইফ শুভর সাথে কিছুক্ষণ।

আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১