ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ভারতের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বদরে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

ভারতের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বদরে

বেনাপোল প্রতিনিধি : ভারত সরকারের পক্ষ থেকে দেয়া উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফর কালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

ভারতের পেট্রাপোল শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সগুলো সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। আজই বন্দর থেকে সবকটি অ্যাম্বুলেন্স ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে সকালে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে এসেছে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সম্বলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছেন। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেয়ার জন্য কাজ করছে তারা।

[irp]

ট্যাগস :

ভারতের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বদরে

আপডেট সময় : ০৮:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১