ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে ৭৪০০ ফিশ প্লেট উধাও

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ের গোডাউন থেকে ৭৪০০ ফিশ প্লেট উধাও

শেখ মোঃ আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের গোডাউন থেকে ৩৭টি স্টকের প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব হয়ে গেছে।

১০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত ও বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টোর হস্তান্তর করতে আসেন অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়ে দীপক কুমার সিংহ।
হিসাবের এক পর্যায়ে দেখা যায়, রেলওয়ের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট নেই।
স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও রব্বানী এই স্টোরের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করেছেন।

বোনারপাড়া প্রকৌশল শাখার গোডাউন থেকে ৩৭টি স্টকের (একেকটি স্টকে ২০০টি করে ফিশ প্লেট ছিল) প্রায় ৫০ টন ওজনের সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মালামাল গায়েবের বিষয়ে জানতে চাইলে স্টোর রুমের নিরাপত্তারক্ষী সবুজ মিয়া বলেন, ‘স্টোর রুমের চাবি দায়িত্বপ্রাপ্ত কর্মকতার কাছে থাকে, আমরা পাহারা দেই। তিন বছরে এ মালামাল কী থেকে কী হলো আমরা বলব কীভাবে?’

বোনারপাড়া রেলওয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) দীপক কুমার সিংহ বলেন, ‘আমি স্টোর রুমের দরজা খোলার পরে ফিশ প্লেট কমতি দেখতে পাই। পরে হিসাব করে দেখা যায়, সাত হাজার ৪০০ পিস ফিশ প্লেট গায়েব। বিষয়টি বোনারপাড়া রেলওয়ে থানার কর্মকর্তাকে জানিয়েছি।’

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস পন্ডিত বলেন, ‘বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’

বোনারপাড়া রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসএসএই) মো. মাজেদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

[irp]

আপডেট সময় : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১