শিরোনাম:
নানিয়ারচরে অস্ত্রসহ আটক এক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
নানিয়ারচরে অস্ত্রসহ আটক এক
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ রাঙ্গামাটি উপজেলার নানিয়াচরে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনা বাহীনি। সেনা সূত্র মতে জানাযায়, শুক্রবার (১৩ই আগষ্ট) রাঁত ২ টার দিকে নানিয়ারচর জোন সুদক্ষ দশ এর একটি অপারেশন দল গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী রূপায়ণ তালুকদার চাকমাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি (থ্রী নট থ্রী) রাইফেল, ৫ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ ও ২টি আইডি কার্ড উদ্ধার করা হয়। আটক রূপায়ণ তালুকদার চাকমা দীর্ঘদিন ধরে নানিয়ারচর উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। নিরাপত্তা বাহীনি জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছে।
[irp]






















