রাজপুরে ভ্রাম্যমাণ আদালত ছয় জনকে জরিমানা
- আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৮৩ বার পড়া হয়েছে
রাজপুরে ভ্রাম্যমাণ আদালত ছয় জনকে জরিমানা
আমির হোসেন/বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ মাছ পরিবহন করার অপরাধে দুই পরিবহনের চালকসহ ছয় ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় ইসলাম ও রাজিব নামে ঢাকা গামী দুইটি পরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার এ দণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোজ্জামেল হক উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার বলেন, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস গাড়ীর দুটির বক্সে করে নিষিদ্ধ সময়ে কয়েকটি প্যাকেটে প্রায় ১০-১৫ মণ জাটকা বহন করে নিয়ে যাচ্ছিল। অভিযান চালিয়ে জাটকা জব্দ করে এতিমখানা বিতরন করা হয়েছে এবং বাসের ৬ স্টাফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো বরিশাল সাহেবেরহাট চরকরনজি এলাকার মৃত আলী আজিম খানের ছেলে মোঃ শামিম হোসেন খান (৪৯), সোবাহান হাওলাদারের ছেলে মোঃ জাকির হোসেন (৫০), মাদারীপুর রাজোর মাচর এলাকার মোঃ কাঞ্চন সিকদারের ছেলে মোঃ নাঈম সিকদার (২৪), গোপালগঞ্জ মোকছেদপুর হরিচাদ এলাকার মোঃ মজিবর মোল্লার ছেলে মোঃ শাহজাহান মোল্লা (৩২), বরগুনা রামনা এলাকার মোঃ দুলাল হাওলাদারের ছেলে মোঃ আল-আমিন (২৪), পাথরঘাটা কাকচিড়া এলাকার মোঃ জাহাঙ্গির জোমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার (২৩)।
[irp]




















