ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কভার্ডভ্যানচাপায় নানি-নাতি নিহত

Md Elias
  • আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১১১৩ বার পড়া হয়েছে

কভার্ডভ্যানচাপায় নানি-নাতি নিহত

আস্থা রিপোর্টঃ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। আজ বুধবার সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামকস্থানে পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নানি-নাতিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নানি ও নাতির মৃত্যু হয়।

নিহতরা হলেন-গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তা নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।

এদিকে দ্রুত বেগে অতিক্রম করার সময় একই পথগামী একটি পিকআপভ্যানকে চাপা দেয় অপর একটি বাস। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহে সিএমএইচে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন বলেন, কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হওয়ার পর পেছনের একটি বাস চাপা দেয়। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে গেলে ছয়জন আহত হয়েছেন।

[irp]

ট্যাগস :

কভার্ডভ্যানচাপায় নানি-নাতি নিহত

আপডেট সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২