ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিবমন্দিরে মহাদেবের মূর্তি ভাঙচুর

Md Elias
  • আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ১১৩২ বার পড়া হয়েছে

ফরিদপুরে শিবমন্দিরে মহাদেবের মূর্তি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে শিবমন্দিরের মহাদেবের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা করবে মন্দির কর্তৃপক্ষ।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিকনগর গ্রামের গোবিন্দ সাহার বাড়িতে শনিবার রাত ৯টার দিকে ভাঙচুরের ঘটনা ঘটে।

গোবিন্দ জানান, রাত ৯টার দিকে হঠাৎ ভাঙচুরের শব্দ পাই। বের হয়ে দেখি কয়েকজন মহাদেবের মূর্তি ভাঙছে। আমি চিৎকার দিতেই তারা পালিয়ে যায়। তখনই বিষয়টি পুলিশকে জানাই।

জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জীব দাস জানান, এটা খুবই নেক্কারজনক ঘটনা। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কর্তৃপক্ষকে রোববার সকালে মামলা করার জন্য বলা হয়েছে। মামলার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

[irp]

ট্যাগস :

ফরিদপুরে শিবমন্দিরে মহাদেবের মূর্তি ভাঙচুর

আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২