ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেলসহ ট্রাক আটক

Md Elias
  • আপডেট সময় : ১১:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ফেনীতে সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেলসহ ট্রাক আটক

স্টাফ রিপোর্টারঃ

ফেনীতে ৮ হাজার ৫শ ৬৮ লিটার সরকারি অনুমোদনহীন সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় আটক করা হয় ২ জনকে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তেল আটক করা হয়।

আজ রোববার (৬ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা।

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকার মৃত হাসি মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৪১) ও কক্সবাজার জেলার উখিয়া থানার সিকদার বিল এলাকার হাজী নুর আহম্মদের ছেলে মোঃ ইসমাইল (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, শনিবার (৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর বিসিক এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্রো ট১১-৯৫৩০) গাড়ি তল্লাশি করে ৬শ ৪ প্যাকেটে ৮ হাজার ৫শ ৬৮ লিটার বিএসটিআই অনুমোদনহীন বোতলজাত করা সয়াবিন তেলসহ
দু’জনকে আটক করে। যার বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। আটককৃত তেলসহ আসামিদেরকে ফেনী মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।

[irp]

ট্যাগস :

ফেনীতে সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেলসহ ট্রাক আটক

আপডেট সময় : ১১:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২