ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ঈদের ৭ পর্বের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ মানুষের অতি আবেগের কারণে সৃষ্টি হতে থাকে নানা জটিলতা এবং নাটকীয়তা। স্যাটায়ারধর্মী এসব ঘটনা দর্শককে হাসাবে, রাগাবে এবং ভাবাবে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে এবারের ঈদের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’।

৭ পর্বের ধারাবাহিক এই নাটকটি রচনা ও পরিচালনা হারুন রুশো। প্রচার হবে ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৭ম দিন পর্যন্ত রাত ৭ টা ৩০ মিনিটে একুশে টিভিতে। সাতপর্বের এই ধারাবাহিকের বিশেষত্বই হলো- প্রতিটি গল্পই আলাদা আলাদা এবং স্বয়ংসম্পূর্ণ।

প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন রূপে হাজির হবে ভাই, কখনও তিনি খুব সেনসেটিভ ডাক্তার, কখনও সেনসেটিভ ভিক্ষুক, কখনও বা সেনসেটিভ প্রেমিক। আর ভাইয়ের চরিত্রকে ঘিরেই আবর্তিত হবে গল্পের অন্যান্য সব চরিত্র। আর দর্শক প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন খন্ড নাটকের স্বাদ পাবে বলে ‘ভাই খুব সেনসেটিভ’ সাতপর্বের ধারাবাহিকটির জনপ্রিয়তা নিয়ে নির্মাতা ও কলা-কুশলীরা দারুণভাবে আশাবাদী।

নাটকে অভিনয় করেছেন-সৈয়দ শিপুল, কাজী নওশাবা আহমেদ, মুকিত জাকারিয়া, এনিলা তানজুম, আনিসুল হক বরুণ, আনোয়ার হোসেন, অনুভব মাহবুব, পিচ্চি শরিফুল, সূচনা শিকদার, জয়শ্রীকর জয়া, আফরোজা হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

ট্যাগস :

ঈদের ৭ পর্বের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’

আপডেট সময় : ১০:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২