ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

বজ্রপাতে সারা দেশে ১০জন নিহত

Md Elias
  • আপডেট সময় : ১০:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • / ১০৮২ বার পড়া হয়েছে

বজ্রপাতে সারা দেশে ১০জন নিহত

আস্থা ডেস্কঃ

বজ্রপাতে দেশের আট জেলার আজ মঙ্গলবার ১০জন নিহত হয়েছে। ঈদুল ফিতরের দিন এসব মৃত্যুর ঘটনা ঘটে।

জেলা গুলো হলোঃ টাঙ্গাইল জেলার কালিহাতীতে ঈদের নামাজে যাওয়ার জন্য গোসল করতে নদীতে নেমে বজ্রপাতে তিন কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে। দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় মঙ্গলবার সকা‌ল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই তিনজন হলেন উপজেলার হাতিয়া এলাকার মোঃ আরিফ, মোঃ রাকিব ও মোঃ ফয়সাল। তিন পরিবারের তিনজনের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

ময়মনসিংহ জেলার নান্দাইলে ঈদের নামাজ পড়তে গিয়ে বজ্রপাতে আল মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ২৩ বছর বয়সী আল মামুন ওই গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে রনি মিয়ার। পৌর শহরের দুর্গাপুর এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মিজানুর রহমান।

মেহেরপুর জেলা সদরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির। সদরের মনোহরপুর গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ওসি মোঃ জুলফিকার বিষয়টি জানিয়েছেন।

বাগেরহাট জেলার মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়েছে মহির শেখের। সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে বজ্রপাতে লবণচাষির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিকেল ৪টার দিকে চৌফলদণ্ডী নতুন মহাল মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে প্রাণ হারানো শামসুল আলম নতুন মহাল মাঝেরপাড়ার ইসমাইলের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সত্যলাল দাস নামে আরও একজন। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে জিহাদ হোসেন নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ও আহত হয়েছে সাথী আক্তার নামে ১২ বছরের এক শিশু। উপজেলার হরনি ইউনিয়নে দুপুর ১২টায় এঘটনা ঘটে। সেবয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। হাতিয়া থানার ওসি আমির হোসেন ঘটনাটি নিশ্চিত করেছে।

ট্যাগস :

বজ্রপাতে সারা দেশে ১০জন নিহত

আপডেট সময় : ১০:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২