ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের নতুন ফাদ: আরবদের দিতে হবে পাঁচ ট্রিলিয়ন ডলার Logo বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা খুন

Md Elias
  • আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • / ১১৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে কথা কাটাকাটির জেরে জেলা ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাযায়, নাজমুল হুদা গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন প্রতিবেশী হিরণ, সবুজ ও ধনু মেম্বারের সঙ্গে নাজমুলের কথা কাটাকাটি হয়। তার জেরে আজ সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা বসে বিষয়টি মীমাংসা করে দেন।

মীমাংসার পর ১১টার দিকে কান্দাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজমুলের গতিরোধ করে ওই তিনজনসহ আরও কয়েকজন নাজমুলকে পিঠে ও বুকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা খুন

আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২