শিরোনাম:
দেওয়ানগঞ্জ মানবিক পুলিশ অফিসার
Doinik Astha
- আপডেট সময় : ১১:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
- / ১০৯৭ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: দেওয়ানগঞ্জ মডেল থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধর, যিনি দেওয়ানগঞ্জ সার্কেলের পুলিশ পরিদর্শক হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন ।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সব শ্রেণী পেশার মানুষের পরিচিত মুখ, দেওয়ানগঞ্জ মডেল থানার নবনিযুক্ত (ওসি ) যিনি দীর্ঘদিন থেকে এই সার্কেলের ইন্সপেক্টর হিসেবে কাজ করার পর একই থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন ।
আজ তার কার্যালয়ে প্রথম সাক্ষাৎ কালে তিনি এই প্রতিবেদককে জানান : দেওয়ানগঞ্জে মাদক এবং জুয়া এই দুই এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছি ।এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা কেউ যদি এসবে প্রশ্রয় দেয় সে কাউন্সিলর হোক, মেম্বার হোক নেতা হোক যেই হোক তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসব । কারো সাথে ব্যক্তিগত পেশাগত ভালো সম্পর্ক থাকলেও কেউ যদি অপরাধ করে,তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না । তিনি বলেন এই থানা আমার পূর্ব পরিচিত কাজেই এখানে কাজ করা আমার জন্য কিছুটা সহজ হবে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন ।




















