পায়ে ধরেও চিকিৎসকের মাইরের হাত থেকে রক্ষা হলো না রোগীর, ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ১১:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১০৯৪ বার পড়া হয়েছে
এস,এম,স্বাধীন-শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা নিতে এসে মাইরের শিকার হলেন রোগী।পায়ে ধরেও মাইরের হাত থেকে রক্ষা পেলেন না রোগী।
২৮ জুলাই (বৃহস্পতিবার) দুপরে এক রোগী শরীয়তপুর সদর হাসপাতালের ১২৪ নাম্বার রুমে হাড় ও জোড়া রোগ বিশেষজ্ঞ ডাঃ আকরাম এলাহি কাছে চিকিৎসা নিতে আসে। তার সহকারী আতাউর রোগীর বাবাকে বুকে ধাক্কা দেয় তখন আতাউরের সাথে রোগীর ধাক্কা ধাক্কি হয় এরপর আকরাম এলাহি তার রুমে ডেকে আনে এবং রোগীকে মারধর করে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুক ও মেসেঞ্জার ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় শরীয়তপুর সদর হাসপাতালের চেম্বারে ডাক্তার আকরাম এলাহীর পা ধরে আছে এক রোগী আর ডাক্তার আকরাম এলাহী ওই রোগীকে মারধর ও লাথি মারছেন।
এবিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার আকরাম এলাহী বলেন, আমার এসিস্টেন্ট এর গায়ে হাত দিছে। মারার পরে মারছি এতে আমার কোনো দোষ নাই, ইসলামীক রুলস অনুযায়ী ঠিক আছে।





















