ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইডিয়ালের প্রকৌশলী ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান খান ও তার স্ত্রী ভিশন-৭১ ডেভেলপমেন্টের পরিচালক নাহিদা ইসলামের (নিপা) সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রোববার (১৪ আগস্ট) দুদক পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মু. আরিফ সাদেক দৈনিক আস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর দম্পতিকে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়, প্রাপ্ততথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, আপনি, আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন।
চিঠিতে বলা হয়, আপনার, আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বেনামে অর্জিত অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে প্রেরিত সংযুক্ত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুদক আইন-২০০৪-এর ২৮-এর উপধারা (২) মোতাবেক এ দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।চলতি বছরের ২৫ মে প্রকৌশলী মো. আতিকুর রহমান খানকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

ট্যাগস :

আইডিয়ালের প্রকৌশলী ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২