ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

স্বাভাবিক জীবনে ফিরেছে পানছড়ির অর্ধশত যুবক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ১০৭০ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধিঃ স্বাভাবিক জীবনে ফিরেছে পানছড়ির অর্ধশত যুবক। লাঠিপেটা আর গরম কথায় নয়-কিছু নরম কথা, পানছড়ি থানার ওসি আনচারুল করিমের আন্তরিক ভালোবাসা ও দিক নির্দেশনায় স্বাভাবিক জীবন ফিরেছে তারা।

জানাযায়, উপজেলার বিভিন্ন এলাকার কিছু যুবক মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবার ও সমাজে দেখা দেয় অশান্তি। দিশেহারা অভিভাবকরা থানার এসে মোবাইল কোর্টে সাজার মাধ্যমে ওসির সহযোগিতা কামনা করেন। ফলে ওসি রেজিষ্টারে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে সকাল-বিকাল ও রাতে মাদক সেবীদের থানায় হাজির করে মাদকের কুফল নিয়ে পরামর্শ দিতে শুরু করে। এভাবেই তারা ফিরে আসে স্বাভাবিক জীবনে।

পানছড়ি থানার ওসি আনচারুল জানায়, চলিত বছরের ফেব্রুয়ারীতে কয়েক জন অভিভাবক এসে ছেলে মাদক সেবন করে ঘরে অশান্তি সৃষ্টি করে বলে জানায়। এরপর থেকেই তাদের দৈনিক তিনবেলা হাজিরার মাধ্যমে সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়ে কাজ শুরু করি। তারা কখন কোথায় যাচ্ছে, বাড়িতে ঠিকভাবে খাওয়া-দাওয়া করছে কিনা, ঘুমাচ্ছে কিনা চাল-চলন কেমন এসব নিয়ে মোবাইলে অভিভাকদের সাথে যোগাযোগ হতো। পরে অভিভাবকরাই তাদের পরিবর্তনের খবরটি নিশ্চিত করে। কয়েক অভিভাবক ওসির সৃজনশীল বৃদ্ধির প্রশংসা করে জানায়, স্যারের হাত ধরেই আজ আমাদের ঘরে শান্তি ফিরেছে।

ট্যাগস :

স্বাভাবিক জীবনে ফিরেছে পানছড়ির অর্ধশত যুবক

আপডেট সময় : ১১:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২