মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফপাশ নিশ্চিত করতে হবে
- আপডেট সময় : ০৮:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ১০৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেল হলেও শিক্ষার্থীদের হাফপাশ সুবিধা না দেয়ার সিদ্ধান্ত নিয়ে এক রাষ্ট্রে দ্বৈতনীতি চালু করেছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে হাফপাশের সুবিধা না দেয়া একটি হঠকারী সিদ্ধান্ত বলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
তাই অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিত করতে হবে । রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। তিনি আরো বলেন, রাজধানীতে শিক্ষার্থীদের আধিক্য বেশী হওয়ায় সরকারী- বেসরকারী গণপরিবহনগুলো হাফপাশ দিয়ে থাকলেও মেট্রোরেলে কেন শিক্ষার্থীদের এই সুবিধা দেয়া হবে না? রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি বিনিয়োগে কেন এত সংকোচ থাকবে? আধুনিক বিশ্বে যেখানে কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের ভাড়ায় ছাড়ের ব্যবস্থা আছে সেখানে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে কেন শিক্ষার্থীদের বঞ্চিত করছে? দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য যথাযথ উপায়ে মেট্রোরেলে হাফপাশের সুবিধা নিশ্চিত না করা হলে রাজধানীর ছাত্রজনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচী নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো বলেও হুশিয়ারী দেন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী, সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক শিব্বির আহমাদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।






















