ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সুনামগঞ্জে ভাই এর হাতে ভাই খুন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ভাই এর হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের তাহিরপুরে নুরুল আমিন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন সহোদর ভাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে পৈতৃক ভিটায় নতুন বসতঘর তৈরি কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত নুরুল আমিন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত তাহির আলী ছেলে।

নিহতের ছোট ছেলে তরিকুল ইসলাম তয়ন বলেন, উপজেলার শ্রীপুর গ্রামে আমার দাদা তাহির আলী নিজ বসতবাড়িতে দুই স্ত্রীর ছয় ছেলেসন্তান রেখে প্রায় ১৫ বছর আগে মারা যান। মৃত্যুর পর দুই স্ত্রীর সন্তানদের মধ্যে পৈতৃক ভিটার ভাগবাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

বৃহস্পতিবার সকালে পৈতৃক ভিটায় পুরনো বসতঘর ভেঙে নতুন বসতঘর তৈরি করতে যান আমার ছোট চাচা শাহ পরান। এর পর আমার আপন তিন চাচা নুরুল হক, শাহ আলম, শাহজাহান তাদের পরিবারের লোকজন নিয়ে ঘর তৈরিতে বাধা দেন।

আমার বাবা ছোট (সৎ ভাই) চাচা শাহ পরানের পক্ষে ঘর তৈরিতে সহযোগিতা করতে গেলে আমার আপন তিন চাচা ও তাদের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে আমার বাবাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে প্রতিবেশীরা আহতাবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

সুনামগঞ্জে ভাই এর হাতে ভাই খুন

আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩