ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

সাইকেলে চড়ে সড়ক পথে হজ্বে যেতে পারলো না থাইল্যান্ড নাগরিক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

সাইকেলে চড়ে সড়ক পথে হজ্বে যেতে পারলো না থাইল্যান্ড নাগরিক

যশোর প্রতিনিধিঃ

বাইসাইকেল চালিয়ে সড়ক পথে পবিত্র হজ্বে যেতে পারলেন না থাইল্যান্ডের নাগরিক ইসা আব্দুস সালাম (৬৪)। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ফিরিয়ে দিয়ে বিমান পথে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে থাই নাগরিক ইসা আব্দুস সালাম সাইকেল চালিয়ে ঢাকা থেকে রওয়ানা হয়ে বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় ইমিগ্রেশন ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন। কিন্তু বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাকে সড়কপথে যাওয়া যাবে না বলে বিমান পথে যাওয়ার পরামর্শ দিয়ে ফের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। পরে তিনি সাইকেল চালিয়ে পুনরায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে বেনাপোল ত্যাগ করেন।

এর আগে তিনি ঢাকা থেকে সাইকেল চালিয়ে মাগুরা শহরের পারনুন্দুয়ালী ব্যাপারীপাড়ায় গত শনিবার (২১ জানুয়ারি) মাগরিবেব নামাজ আদায় করেন। এরপর সেখান থেকে মঙ্গলবার যশোর অবস্থান করে বুধবার সকালে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বেনাপোল চেকপোস্টে পৌঁছান। তবে তিনি থ্যাইল্যান্ড থেকে ঢাকায় আসেন বিমানে করে। তার ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে ভারত হয়ে সাইকেল চালিয়ে সৌদি আরবে পবিত্র হজ করতে যাবেন।

জানা গেছে, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুস সালাম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বাড়ি থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় সিয়াং রাই প্রদেশে। সেখানে সস্ত্রীক বসবাস করেন। এ দম্পতির কোনো সন্তান নেই। সৌদি আরবে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে ১৫ জানুয়ারি বাড়ি ছাড়েন তিনি। প্রথমে সিয়াং রাই থেকে বিমানে ব্যাংককে আসেন। সেখান থেকে ১৭ জানুয়ারি ঢাকায় পৌঁছান।
আগে দুইবার হজ পালন করলেও এবার সাইকেল চালিয়ে মক্কায় যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে আব্দুস সালাম জানান, তার বাড়ি মিয়ানমার সীমান্ত এলাকায় হলেও সেখানে অস্থিতিশীলতার কারণে সরাসরি বিমানে বাংলাদেশে এসেছেন। তার সাইকেলও ঢাকায় এনেছেন বিমানে। সাইকেলে গত পাঁচদিনে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর হয়ে শনিবার সন্ধ্যায় পৌঁছান মাগুরায়। এরপর যশোর হয়ে আজ সকালে বেনাপোল চেকপোস্টে পৌঁছান।

তিনি জানান, বেনাপোল হয়ে প্রবেশ করতে চেয়ে ছিলেন ভারতে। সেখান থেকে পাকিস্তান, ইরান, কুয়েত হয়ে পৌঁছাতে চান সৌদি আরবের মক্কায়। ইছার পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘ এই পথ পাড়ি দিতে তার সময় লাগবে ছয় মাস। কিন্তু তাকে পেট্রাপোল ইমিগ্রেশন ফেরত দিয়েছে। বলেছে সড়ক পথে যাওয়া যাবে না। তাই ঢাকায় ফিরে যাচ্ছেন।

তিনি ঢাকা থেকে যাত্রা শুরুর পর পথে বিভিন্ন জায়গায় থেমে স্থানীয় লোকজনের সঙ্গে ছবি তুলেছেন। বাংলাদেশিদের আতিথেয়তারও প্রশংসা করেছেন। তিনি ২৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ঘুরতে পছন্দ করেন জানিয়ে ইছা আবদুস সালাম বলেন, এবার সাইকেল চালিয়ে হজ পালন ও এশিয়ার এক ডজন দেশ ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে বের হয়েছিলাম।

ট্যাগস :

সাইকেলে চড়ে সড়ক পথে হজ্বে যেতে পারলো না থাইল্যান্ড নাগরিক

আপডেট সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩