ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার – মির্জা ফখরুল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১১৩০ বার পড়া হয়েছে

সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার – নবাবগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২৬ ফেব্রুয়ারি)  দুপুরে নবাবগঞ্জ উপজেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই অবৈধ জালিম সরকারকে হঠাতে নতুন প্রজন্ম ও তরুণদেরকে এগিয়ে আসতে হবে।

কোন অন্যায়কে আর প্রশ্রয় দেয়া হবে না। যে কোনমূল্যে এই সরকারকে বিদায় করতে হবে। এই জালিম সরকার মানুষকে মামলা দিয়ে, আন্দোলনকে ঠেকিয়ে রাখতে চায়। এ সময় তিনি দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তরুণদের প্রতি আহ্বান করেন । রবিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচী নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের সমস্ত ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার। আওয়ামীলীগের অনেকের যার পায়ে স্যান্ডেল পড়ার ক্ষমতা ছিলো না তারা দেশের মানুষের রক্ত চুষে নিয়ে এখন বড় বড় অট্রালিকা বানিয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদের মানুষ অত্যন্ত সংকটময় মুহুর্ত কাটাচ্ছি। এই সংকট বিএনপি, তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সংকট নয় এ সংকট দেশের ও দেশের মানুষের সংকট। চালের দাম কমছে না বাড়ছে? চাল ডাল তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম অনেক উর্ধ্বগতি মানুষ ঠিকমত খেতে পায়না। এখন কোন কথা বলা যায় না। কথা বললেই জেলে যেতে হয়। বিএনপির এমন কোন নেতা নাই যে তার নামে মামলা নাই। ফখরুল বলেন, ১৫ বছর ধরে আওয়ামীলীগ ক্ষমতায় বসে আছে। কেউ কোন কথা বলতে পারছে না। দেশে কোন স্বাস্থ্যসেবা নাই। দেশের মানুষের কোন উপকার হচ্ছে না। তারা দেশে আবার নতুন নির্বাচনের পাঁয়তারা করছে। বলছে দেশে আর ততত্ত্বাবধায়ক সরকার হবে না। আমরা বলছি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না। পরে শহীদ মিনার থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে বক্সনগরের দিকে পদযাত্রা শুরু করেন মির্জা ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সঞ্চালন করেন সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায়। পদযাত্রায় অংশগ্রহণ করেন ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 শরিফ হাসান,দোহার-নবাবগঞ্জ

ট্যাগস :

সব লুটপাট করে শেষ করে দিচ্ছে এই অবৈধ সরকার – মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৫৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩