ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ;আহত ৫ আটক ৬, অস্ত্র উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১২:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ;আহত ৫ আটক ৬, অস্ত্র উদ্ধার

রেজওয়ান উল্লাহ/সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ ডাকাত দলের এক সসদস্যসহ ছয়জনকে আটক করা হয়েছে।পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত। এঘটনায় চার পুলিশ আহত হয়েছে।  উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার। এসময় পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত। আজ সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান।

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এ সংবাদের ভিক্তিতে সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা তাদের ব্যবহৃত সাদা রংয়ের একটি প্রাইভেটকার থেকে গুলি বর্ষণ শুরু করে। জবাবে পুলিশও গুলিবর্ষণ করে। পরবর্তীতে গুলিবিদ্ধ একজন ডাকাতসহ ছয়জন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করে। উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ নাইন এমএম একটি পিস্তল। জব্দ করা হয় ডাকাতদের ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১২-৭৭৪৬) ও এ্যাশ রংয়ের একটি প্রাইভেটকার। এসময় সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা ওসি নাসির উদ্দিন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর আহত হয়েছেন।

আটককৃতরা হলেন, যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শার বসতপুর এলাকার আবুল কালাম (৫৫), একই এলাকার আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছার হাজির আলী গ্রামের হুমায়ন কবির (৩৭), সাতক্ষীরা সদর এর মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)।
আটক গুলিবিদ্ধ ডাকাত যশোর সদরের ধলা মিয়ার পুত্র মিজানুর রহমান (৫০)কে কলারোয়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ‘ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন গোপন খবরে ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি দল অভিযান করে। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, ‘সদর সার্কেল ও কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

কলারোয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ;আহত ৫ আটক ৬, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:২২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩