ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের নাভারণ থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ আটক-৩

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

যশোরের নাভারণে থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ তিন জনকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বুধবার দিনগত রাতে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খানের ছেলে আকাশ খান ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান ও তার ছেলে আঃ রাজ্জাক

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়,বুধবার রাতে একটি প্রাইভেটকারে করে মদের একটি চালান যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় ঢাকা মেট্রো গ-১২-১১৪৯ নাম্বারের একটি প্রাইভেটকার তল্লাশি করে ব্যাকডালার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

ইমরান হোসেন বেনাপোল প্রতিনিধি

ট্যাগস :

যশোরের নাভারণ থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ আটক-৩

আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩