শিরোনাম:
ড্রামট্রাক-সহ সকল অবৈধ যান বন্ধের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
Doinik Astha
- আপডেট সময় : ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১০৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতি, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালক দ্বারা অবৈধভাবে যান চলাচল ও নিরীহ মানুষের প্রাণহানির বিরুদ্ধে এবং সম্প্রতি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ইমরান হোসেনের অকাল মৃত্যুতে বিচারের দাবিতে গতকাল রবিবার সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী।বিক্ষোভ মিছিল সকাল ১০টায় বাহাদুরপুর বাজার থেকে শুরু হয়ে রায়টা-ভেড়ামারা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে বাজার কমিটির নেতা আজাদ, মনি, শরিফ ও ইউপি সদস্য মাটি-সহ সর্বস্তরের জনগণ ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উক্ত রাস্তায় বেপরোয়া গতির ড্রাম ট্রাক-সহ সকল অবৈধ যানবাহন বন্ধ ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রামট্রাকের চাপার নিহত ইমরানের বিচারের দাবি জানান।




















