ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

পল্লী কবি জসীমউদ্দীনের ৪৭ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার কবির নিজ জন্মস্থান ফরিদপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্প অর্পন ও কবি জসিম উদ্দিনের নিজ বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ শাহা নেওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কবি পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মামুনুর রশিদ, ফরিদপুর সংবাদদাতা /আস্থা

ট্যাগস :

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩