ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ Logo ছাগলকাণ্ডের আলোচিত কর্মকর্তার রায় ২১ জুলাই Logo দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি! Logo প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা Logo সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে Logo প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ

ময়মনসিংহে তরুণীর মরদেহ, তরুণ উধাও

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে তরুণীর মরদেহ, তরুণ উধাও

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউসে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে হোটেলটির ২শ ৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণ হয়েছে উধাও।

পুলিশের সূত্র মতে জানাযায়, ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকায় নিরালা গেস্ট হাউসে গত ১৪ মার্চ দিবাগত রাতে এক তরুণের সঙ্গে ওই তরুণী ভুয়া নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে ২শ ৯ নম্বর কক্ষে উঠেন। শনিবার দুপুর ১২টার দিকে হাউসের এক কর্মী ওই কক্ষটি পরিষ্কার করতে গেলে সেটি তালাবদ্ধ দেখে হোটেল কর্তৃপক্ষে অবগত করলে কতৃপক্ষ থানায় খবর দেয়। দুপুর ২টার দিকে পুলিশ গিয়ে কক্ষটির বাথরুম থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।

হোটেলের ম্যানেজার রাকিব বঙ্গবাসী বলেন, তারা উঠার পর থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মী ওই কক্ষটিতে যখনই গিয়েছে তখনই তালাবদ্ধ পেয়েছে। গত দুই দিন বিষয়টি বুঝতে না পারলেও আজ আমাদের সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ কক্ষটির তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই তরুণীকে গলাকেটে হত্যা করে মরদেহ বাথরুমে রেখে পালিয়ে গেছেন তরুণ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউস মালিক মোঃ মূসাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মুন্সিগঞ্জের ঠিকানায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চার দিনের জন্য হোটেলের কক্ষ ভাড়া নেয়। কিন্তু ১৫ মার্চ সকালেই তরুণ চলে যান। শনিবার রেস্ট হাউসে গিয়ে পুলিশ সদস্যরা কক্ষ খুলতেই তরুণীর মরদেহ পাওয়া যায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অভিযুক্ত তরুণকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

ময়মনসিংহে তরুণীর মরদেহ, তরুণ উধাও

আপডেট সময় : ০১:০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩