সাঘাটায় উপজেলায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর
- আপডেট সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১০৮৪ বার পড়া হয়েছে
সাঘাটায় উপজেলায় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা প্রসাশনের আয়োজনে আজ মঙ্গলবার (২১ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করেন নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ রাকিব হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, মৎষ্য অফিসার এমদাদুল হক, মাধ্যমিক অফিসার আজিজার রহমান, সমবায় অফিসার আব্দুল কাফি, মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার, নিরাপদ খাদ্য পরিদর্শক খায়রুল ইসলাম, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, ভরতখারী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

























