ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত-বাসে অগ্নিসংযোগ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত-বাসে অগ্নিসংযোগ

সাভার প্রতিনিধিঃ

রাজধানীর সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহন নামে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মেহেদী হাসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২২) আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাওয়ার সময় আলীনুর পরিবহনের দুটি একে অপরকে
ওভারটেকিং করার চেষ্টা করলে ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মাসুদ বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় মোটরসাইকেল আরোহী নিহত-বাসে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩