শিরোনাম:
সাংবাদিক আমিনুল হক সাদীর পিতা আর নেই
Doinik Astha
- আপডেট সময় : ১১:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১০৭৪ বার পড়া হয়েছে
দৈনিক ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ আর্কিওলজিক্যাল সোসাইটি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদীর পিতা বিএডিসির সাবেক কর্মচারী মো. নূরুল হক আর নেই।
বুধবার, ১৯ এপ্রিল সন্ধ্যার কিছু আগে তিনি চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর বয়স ৭০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল দশটায় মহিনন্দ নয়াপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ মহিনন্দস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।

















