ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

দোয়ারাবাজারে ধান কাটাতে গিয়ে বজ্রপাতে কিশোরসহ নিহত ২: আহত ১

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে বোরো ধান কাঁটতে গিয়ে বজ্রপাত পড়ে এক কিশোর সহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক শ্রমিক। রবিবার সকাল ১০টায় আকস্মিক ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত পড়লে ওই হতাহতের ঘটনাটি ঘটেছে। বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার ফতেহপুর গ্রামের শিমু মিয়ার কিশোর ছেলে মিলন মিয়া (১৪) ও একই উপজেলার রনভুমি গ্রামের সামছু মিয়ার ছেলে তারা মিয়া (৩২)। বজ্রপাতে আহত হয়েছেন উপজেলার এরুখাই গ্রামের ওজি উল্লাহর ছেলে নিজাম উদ্দিন(২৫)। রবিবার রাতে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, উপজেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাত পড়লে মিলন মিয়া নামে এক কিশোর শ্রমিক, তারা মিয়া নামে অপর এক শ্রমিক হাওরে ধান কাঁটার সময় মৃত্যু বরণ করেন।

ট্যাগস :

দোয়ারাবাজারে ধান কাটাতে গিয়ে বজ্রপাতে কিশোরসহ নিহত ২: আহত ১

আপডেট সময় : ১১:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩