ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ীতে ছাত্রলীগের সভাপতি নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ীতে ছাত্রলীগের সভাপতি নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সবুজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্বজনেরা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সবুজ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম বাবুর ছেলে এবং বরাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ফ‌রিদ উদ্দিনের ভা‌তিজা।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সাংবাদিকদের বলেন, সবুজকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ আশা করছে অল্প সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডেররহস্য উদ্‌ঘাটন করা হবে।

সবু‌জের কাকী আলেয়া বেগম জানান, রা‌তে কয়েকজনকে নিয়ে নিজের রুমে বসে ব্যবসার হিসাব কর‌ছি‌লেন সবুজ। এ সময় কে বা কারা অন্ধকারে সবু‌জের রু‌মের জানালা দি‌য়ে গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। এতে সবুজসহ দুজন গুলিবিদ্ধ হন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থে‌কে ফ‌রিদপুর নেওয়ার প‌থে মারা যান সবুজ।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সবুজ ভালো ও দক্ষ কর্মী ছিলেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ট্যাগস :

সন্ত্রাসীদের গুলিতে রাজবাড়ীতে ছাত্রলীগের সভাপতি নিহত

আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩