সারাদেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবসটি পালিত হয়েছে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব ভাঙ্গা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন শ্রমিক অফিস থেকে সকাল ১০টায় একটি র্যালী বের করা হয়।
র্যালীর নেতৃত্ব দেন ইনসাব ভাঙ্গা শাখার উপদেষ্টা ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ। র্যালীতে ভাঙ্গা উপজেলার প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে। র্যালীটি ভাঙ্গা উপজেলা পরিষদ ও নতুন পৌরসভা ভবন সড়ক প্রদক্ষিণ করার পর র্যালী পরবর্তী এক আলোচনা সভা নিজস্ব শ্রমিক অফিস কার্যালয়ের অনুষ্ঠিত হয়। আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভাঙ্গার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুব হোসেন মোতালেব, শ্রমিক নেতা রাসেল মিয়া, কামাল ফকির, কাওসার মাতুব্বর, রহমান শেখ, ইমারত হোসেন, লালন মিয়া প্রমুখ।