ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় মহান মে দিবস পালিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি: “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান মে দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রায় জেলার সকল পর্যায়ের শ্রমিক সংগঠন গুলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :

নেত্রকোণায় মহান মে দিবস পালিত

আপডেট সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩