ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে গাছে ঝুলে থাকা অর্ধ-উলঙ্গ মরদেহ উদ্ধার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

 কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া গ্রামের রাকিবুল ইসলাম রাকিব (১৫) নামে এক খামার শ্রমিকের অর্ধ-উলঙ্গ মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮ টার দিকে ওই ইউনিয়নের দামপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাকিবুল ইসলাম রাকিব সদর উপজেলার কড়িয়াইল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। রাকিব মুরগির খামারে থেকে জীবিকা নির্বাহ করতো। স্থানীয়রা জানান,জীবিকা নির্বাহের তাগিদে মুরগির খামারে চাকুরি করতো রাকিব। অদ্য সকাল ৮টার দিকে রাকিবের কর্মরত খামারের সামনে একটি আমড়া গাছে প্যান্ট খুলা গলায় ফাঁসির দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব বিগত ৮ মাস পূর্বে সাড়ে আট হাজার টাকা বেতনে সদর উপজেলার দামপাড়া এলাকার আব্দুল্লার মুরগির খামারে কাজ শুরু করে এবং রাকিব সেখানেই থাকতো। রাকিব কিছুদিন আগে খামারের মালিক আব্দুল্লাহ এবং তার বড় ভাই তাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ঝামেলা চলার কথা জানিয়ে ছিলো। আর তাদের পারিবারিক ঝামেলা জেরে প্রাণ দিতে হয়েছে রাকিবকে। খামার মালিক আব্দুল্লাহর খামার ধ্বংস করতে পরিকল্পিত ভাবে রাকিবকে হত্যা করে প্যান্ট খুলে গাছে ঝুলিয়ে রাখে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস  জানান, মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কিশোরগঞ্জে গাছে ঝুলে থাকা অর্ধ-উলঙ্গ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩