ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নগরকান্দা ও ভাঙ্গা থেকে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ ৫ বিকাশ প্রতারক গ্রেপ্তার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১১৫৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার দুটি পৃথক ঘটনায় স্ত্রী হত্যাকারী স্বামীকে আটক ও বিকাশের ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সংম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ ইমদাদ হুসাইন জানান, গত ২৩ এপ্রিল নগরকান্দা থানার মানিকনগর ব্রীজের পাশে মনিরা আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার ঘটনায় ফুপু ফুলজান খাতুন মৃতের স্বামী সাহেব আলী ও তার প্রথম স্ত্রী জোসনা বেগমসহ অজ্ঞাতনামা আসামী করে নগরকান্দা থানায় মামলা দায়ের করে। ২৬ এপ্রিল জোসনা বেগম কে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। নিহতের স্বামীকে শুক্রবার ঢাকা জেলার দোহান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটক সাহেব আলী পারিবারিক কলহের কারণে তার স্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই কর্মকর্তা। আসামীর দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ। এদিকে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগে জেলার ভাঙ্গা উপজেলার কর্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ী থেকে পাঁচ প্রতারককে ৬টি মোবাইল ও বিভিন্ন কোম্পানীর ১৮টি সিমসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দ পুলিশের সদস্যরা। সংবাদ সম্মেলনে আরও জানান, এই চক্রের সদস্যরা সুকৌশলে বিভিন্ন সময় সাধরণ মানুষকে কল করে বয়স্ক ভাতা, শিক্ষার উপবৃত্তি, ঈদসহ বিভিন্ন অফার, বিকাশ ও নগদের একাউন্ট সংক্রান্ত বিভিন্ন অজুহাতে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে থাকে। ভাঙ্গা থানা এলাকার গোয়েন্দা সদস্যদের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ী থেকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, ১৮টি সিম কাড, অপরাধ মুলক কাজে ব্যবহৃত বিভিন্ন এ্যাপস উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো মোঃ ইব্রাহিম আকন, ফাইজুর মাতুব্বর, শাহিনুর মাতুব্বর, অনিক শিকদার, লিটু মাতু্ব্বর। আটককৃতরা সকলে এলাকার বাসিন্দা বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডিবির ওসি রাকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল। সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগস :

নগরকান্দা ও ভাঙ্গা থেকে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ ৫ বিকাশ প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩