ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে মসজিদের ইমাম হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ১১৬০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া নূর জামে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০ টায় স্বল্প মারিয়া রঙ্গারকোনা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে জেলা শহরের বত্রিশ,গৌরাঙ্গ বাজার,  কালিবাড়ী মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চিহ্নিত  সন্ত্রাসী বহিনীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বল্প মারিয়া নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, মারিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার এবি সিদ্দিক, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য-সচিব আল মোহাম্মদ মোস্তফা, কিশোরগঞ্জ জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন, মাজহারুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং মানববন্ধন শেষে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য,মামলা সূত্রে জানা যায়, বিবাদীগণ বিগত ডিসেম্বর ২০২২ইং সনে মাও. আকরাম হোসেনের নিজ দখলিয় জায়গা হতে জোড়পূর্বক  কয়েকটি গাছ কাটিয়া নিয়া যায়। মাও. আকরাম হোসেন সামাজিকভাবে মানুষের দ্বারে দ্বারে বিচার প্রার্থী হন। সন্ত্রাসীরা সামাজিক দরবার উপক্ষে করে মাও. আকরাম হোসেনকে মারিয়া ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে মাও. আকরাম হোসেন  এলাকাবাসীর পরামর্শক্রমে মামলা দায়ের করে তার গাছ উদ্ধার করেন। এতে সন্ত্রসীরা আরো ক্ষিপত্ হয়ে আবারো মাওলানাকে লোকমুখে খুন জখমের হুমকি দিলে মাওলানা আকরাম হোসেন জানের নিরাপত্তার জন্য কিশোরগঞ্জ মডেল থানায় গত ০১/০৫/২০২৩ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেন। এই অবস্থায় বিগত  ০৩/০৫/২০২৩ইং তারিখ প্রতিদিনের ন্যায় এশার নামাজ পড়িয়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা দলবল নিয়ে ইমামকে সাইকেল থেকে লাথি দিয়ে ফেলে দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে মারত্মকভাবে কাটা জখম করে। পরে  গুরুতর আহত অবস্থায় ইমামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৪২টি সেলাই করেন। কিন্তু জ্ঞান না ফেরায় সদর  হাসপাতাল  থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।

আহত মসজিদের ইমাম মাও. আকরাম হোসেন বতর্মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় আহত ইমাম মাও.আকরাম হোসেন বাদী হয়ে গত শুক্রবার ৮ জনসহ অজ্ঞাত ৫জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :

কিশোরগঞ্জে মসজিদের ইমাম হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩