শিরোনাম:
হোসেনপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
Doinik Astha
- আপডেট সময় : ০২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১০৭৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর হাজীপুর গ্রামের ২১ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় মোবারক (১৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
সোমবার (১৫ মে ) উপজেলার চর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, সকালে ওই নারীর পিতা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী অফিসার এসআই মো. শরিফুল ইসলাম সঙ্গীয় এসআই সুশান্ত চন্দ্র সরকার, এএসআই হাবিবুর রহমান ও ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোবারক হোসেনকে গ্রেফাতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।























