ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

করিমগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়  মো:শরীফ মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালককে অটোরিকশা ছিনতাই করতে হত্যা করেছে ছিনতাইকারীরা। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার, ২২ মে সকালে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের আবদুল হামিদ সড়কের নলিবিলের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মো:শরীফ গুনধর ইউনিয়নের ইন্দা -চুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।স্থানীয়রা জানায়,রবিবার (২১ মে) সন্ধ্যায় খয়রত মোড় থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে আর তিনি বাড়িতে ফেরেননি।সোমবার সকালে নিকলী -করিমগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের নলি বিল ব্রীজের নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম শাহীন মন্ডল বলেন,আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।নিহতের মাথা থেতলানাে ছিল এবং মাথার ওপরে বড় একটি পাথর ছিল।আমাদের ধারণা, অটোরিক্সাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন,এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :

করিমগঞ্জে চালককে হত্যা করে অটো ছিনতাই

আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩