ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে বজ্রপাতে নাঈম হোসেন (১২) নামে এক ফার্ণিচার দোকানের শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ জুন) বিকেল ৩ টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাসেল (১৫) নামে আরো এক কিশোর আহত হয়েছে।

নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আবদুল আলিমের ছেলে। তার মা নাছিমা বেগমের সঙ্গে বাবার বিচ্ছেদের পর সে লক্ষ্মীপুর পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) আবিরনগর এলাকায় নানার বাড়ি লাল-মাঝিতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঈম লক্ষ্মীপুর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে একটি ফার্ণিচার দোকানে কাজ করতো। সোমবার দুপুর ২ টার দিকে শহরে বৃষ্টি শুরু হয়। ফার্ণিচার দোকানে কাজ চলাকালীন বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নাঈম ঘটনাস্থলেই মারা যায়৷ এসময় রাসেল নামে আরো এক কিশোর আহত হয়। সে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩