ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

পরিত্যক্ত ভবনে থাকা অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ডিসি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে উত্তর পাশে একটি পরিত্যক্ত ভবনে কাতরাচ্ছিলেন এক অজ্ঞাত বৃদ্ধা নারী। খবর পেয়ে সেই অজ্ঞাত বৃদ্ধা নারীর চিকিৎসা ব্যবস্থা করলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। মঙ্গলবার(২০ জুন) বড় খোচাবাড়ি বাজারে সকলে কেনাবেচা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন৷ অপরদিকে ১৫ দিন ধরে পরিত্যক্ত ভবনে কাতরাচ্ছিলেন এক বৃদ্ধা৷ তার চারপাশ বিকট দুর্গন্ধ হওয়ায় কাছে ভিড়ছিলেননা কেউ৷ পরে জেলা প্রশাসকের উদ্যোগে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

বর্তমানে বৃদ্ধার চিকিৎসা চলমান রয়েছে৷ জেলা প্রশাসকের এমন মানবিকতায় প্রশংসিত হচ্ছেন সবার কাছে। স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান বলেন, মহিলাটা আমাদের আশপাশের কেউ নন৷ গতকাল আমরা বুঝতে পেরেছি তিনি এখানে আছেন৷ আমরা চেষ্টা করলেও তার কাছে যেতে পারছিলাম৷ পরে ডিসি স্যারের লোক এসে নিয়ে গেল৷ মহিলাটার এখন ভালো চিকিৎসা হবে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে সেখানে আমাদের প্রতিনিধি পাঠানো হয়।আমি উপজেলায় থাকায় সরেজমিনে যাওয়া সম্ভব হয়নি৷ বৃদ্ধা নারীকে আমরা সেই পরিত্যক্ত ভবন থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করিয়েছি৷ তার চিকিৎসার সকল দায়-দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে৷

ট্যাগস :

পরিত্যক্ত ভবনে থাকা অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ডিসি

আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩