ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি-মির্জা ফখরুল

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি-মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি এবং অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের আটক করা হচ্ছে। জামিন হলেও নেতাকর্মীদের ছাড়া হচ্ছে না।
অত্যন্ত পরিকল্পতি চক্রান্ত শুরু হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগে যে ঘটনাগুলো ঘটেছিল, গায়েবি মামলা দিয়ে আটক করে নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেটা এখন আবার শুরু হয়েছে ভয়াবহ দমননীতি। বিএনপির যারা অতীতে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং আগামীতে হবেন এমন নেতাদের গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যাচ্ছে। এ ধরনের নেতাদের তুলে নিয়ে তাদেরকে নির্বাচন করতে চাপ দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (২২ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না সে প্রশ্ন তুলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা। সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাচ্ছে। বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না। সরকার যা বরাবরই করেছে।

ট্যাগস :

বিএনপি কখনই দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি-মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩