ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫১:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • / ১১৮৪ বার পড়া হয়েছে

শিক্ষা জীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন বহু বছর আগে। কেউ বা সদ্য পড়াশোনা শেষ করে করছেন চাকুরি। অনেকে ধরেছেন সংসারের হাল। কেউ কেউ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কারো কারো চেহারায় পড়েছে বয়সের ছাপ। চুল দাঁড়ি হয়ে গেছে সাদা। তবে তাঁরা সবাই মিলেছেন প্রাণের বন্ধনে, হয়বতনগর প্রাঙ্গণে।

কিশোরগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার (১ জুলাই) সকাল ৯টায় হয়বতনগর এ.এউ কামিল মাদরাসা প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাদরাসা বর্তামান এবং পুরানো প্রায় পাঁচশতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুধু দেশের বিভিন্ন স্থান থেকে নয়, আমেরিকা সৌদি আরব থেকেও এ পূর্ণমিলনীতে প্রাণের টানে যোগ দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

সকাল ৯টায় হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ রশিদ,হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী,নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এন.এম মাহবুবুর রহমান ভূঁইয়া,বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ জনাব মাওলানা নুরুল ইসলাম যাকির প্রমুখ।

এসময় জ্যেষ্ঠতর প্রবীণ শিক্ষার্থী মধ্যে মাওলানা খুরশিদ উদ্দিন, মাওলানা আব্দুল মজিদ,মাওলানা ফজলুল করিম, মাওলানা আহমাদ হোসাইন ও মাওলানা মো. আব্দুল লতিফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে ক্রাস্ট,কিতাব ও খাবার বিতরণ করা হয়। এসময় পূর্ণমিলনীতে আসা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে ১ মিনিট করে মনের অভিব্যক্তি প্রকাশের সুযোগ দেওয়া হয়।

পরে হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার অ্যালামনাই এসোসিয়েশনের ২৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয় জনাব মোসলেহ উদ্দিন সাহেব,যুগ্ম আহ্বায়ক এস.এম তৌফিক উল্লাহ,সদস্য সচিব হিসেবে মনোনীত হন নকিবুল হক ও সহ: সদস্য সচিব হিসেবে মনোনীত হন আবুল বাশার ।

উল্লেখ্য,১৯৩৪ সালে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সৈয়দ মোছলেহ উদ্দিন সাহেব (রহ.) এর পৃষ্ঠপোষকতায় হয়বতনগর দেওয়ান বাড়ির সৈয়দ রাজিবউল্লাহ সাহেবের বাংলা ঘরে ছাদা বাহারের তিন টাকা দুই আনা ছিটাইয়ের উপর আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ এর নামে হয়বতনগর আনোয়ারুল উলুম আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়।

ট্যাগস :

হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩